বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসী মানুষের পাশে ইউএনও

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে গেছে খাগাড়ছড়ি মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলী ও গোমতি ইউনিয়নের বিভিন্ন

2024-08-24T14:44:24+00:00
2024-08-24T14:44:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসী মানুষের পাশে ইউএনও
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৯৪)
X

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে গেছে খাগাড়ছড়ি মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলী ও গোমতি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলের গ্রাম। 

পানিতে তলিয়ে গেছে মানুষের বসত ঘর। ভারী বর্ষনে পাহাড় ধ্বসের কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষের বসত ঘর। মাটিরাঙ্গার বন্যা দুর্গত মানুষের কষ্টের যেন শেষ নেই। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গার বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

শনিবার  (২৪ আগষ্ট) সকাল থেকে মাটিরাঙ্গার বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গত তিনশত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এসময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন ছাড়াও তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম ও তাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুকনো খাবার বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বন্যাদুর্গত কোন মানুষ না খেয়ে থাকবেনা। প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। সকলের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের তরফ থেকে সব উদ্যোগ নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy