প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯:২৬ পিএম (ভিজিট : ১৯৪)

X
পূর্ব শত্রুতা ও রাজনৈতক আধিপত্যের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রফিকুল ইসলাম রাব্বি (১৮) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় সে মারা যায়।
নিহত রাব্বি উপজেলার হলতা গুলিসাখালী গ্রামের চানু তালুকদারের ছেলে। এ ঘটনায় শনিবার ভোর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ সবুজ (২০) ও রাব্বি মিয়া (২২) নামে দু জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে ও রাব্বি জামাল মিয়ার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা, পূর্ব শত্রুতা ও আধিপত্যের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রাব্বি (১৮) ও বায়জিদ আহমেদ জয় (২২) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শারীরীক অবস্থার অবনতি হলে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব বলেন, এ ঘটনায় নিহত রাব্বি তালুকদারের চাচা ফেরদৌর রহমান বাবু বাদী হয়ে ১৬ জন নামীয় এবং অজ্ঞাত ৫/৬ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্য আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।