ধামরাই পৌরসভার প্রশাসকের দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ২৯তম( বিসিএস)ব্যাচের মমতাজ বেগম।রবিবার

2024-08-25T16:16:39+00:00
2024-08-25T16:21:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাই পৌরসভার প্রশাসকের দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৪:১৬ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৪ ৪:২১ পিএম  (ভিজিট : ২১৪)
X

ধামরাইয়ে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ২৯তম( বিসিএস)ব্যাচের মমতাজ বেগম।

রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি প্রশাসক হিসেবে ধামরাই পৌরসভা কার্যালয়ে অফিস করেন।

মমতাজ বেগম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হবে। পৌরবাসীকে সঙ্গে নিয়ে দূর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কোথাও কোন অনিয়ম হলে সাথে সাথে তাকে জানানোর অনুরোধ করেন তিনি। 

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোকসেদ, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, শিখা আক্তার, শিউলী বেগম, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট  অন্তর্বর্তী সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হলে, ধামরাই পৌরসভায় নবনিযুক্ত প্রশাসককে নিয়োগ দেওয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy