টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা চেষ্টা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুই সহদর ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার রাতে

2024-08-25T17:15:05+00:00
2024-08-25T17:15:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা চেষ্টা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ১১২)
X

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুই সহদর ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার রাতে নয়টার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর সরকার বাড়ি রোড এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় সাতজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছোট ভাই মিজান আহমেদ।

আহত দুই ভাই আতাউর রহমান (৪২) ও মিজান আহমেদ(২৯) পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা।   

অভিযোগ সুত্রে জানা যায়, পানির লাইনের মোটর স্থাপনকে কেন্দ্র করে অভিযুক্ত সালাম উরফে কুত্তা সালামের সাথে কিছু দিন যাবৎ মনমালিন্য চলে আসছিল ভুক্তভোগী আতাউরের। 

সম্প্রতি পানির লাইন মেরামত করে ব্যবহার উপযোগী করার চেষ্টা করলে বিনা কারনে বাঁধা দেয় সালাম। এবিষয়ে জানতে সালামের বাসার সামনে গেলে তার নেতৃত্বে অভিযুক্তরা আতাউরের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। 

আতাউরকে উদ্ধার করতে তার ছোট ভাই মিজান এগিয়ে গেলে তাকেও বেধরক মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য আতাউরকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক সাহেব আলী জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy