নোয়াখালী ও ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালো প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শুকনা

2024-08-25T17:17:56+00:00
2024-08-25T17:17:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালী ও ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালো প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলাসহ ফেনী জেলার সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বন্যার্ত এলাকায় বিপর্যস্ত মানুষের মাঝে শুকনা খাবার  চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চিনি, খাবার স্যালাইনসহ  বিশুদ্ধ পানি বিতরণ করেন।

বিতরণ সময়ে  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যবস্থাপক ব্যবস্থা মোঃ আঃ সাত্তার, চট্টগ্রাম অঞ্চল ব্যবস্থাপক  আনোয়ারুজ্জামান, কোস্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এএইচ এম মান্নান মুন্না, প্রশিকা  কোম্পানীগঞ্জ জেলা এরিয়া ব্যবস্থাপক আবদুল হালিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy