ত্রিশালে প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে কর্মসুচী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশাল পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের অনিয়ম দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের দোসরের পদত্যাগের দাবিতে রোববার সকালে স্কুলের

2024-08-25T17:26:27+00:00
2024-08-25T17:26:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ত্রিশালে প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে পদত্যাগের দাবিতে কর্মসুচী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ময়মনসিংহের ত্রিশাল পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের অনিয়ম দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের দোসরের পদত্যাগের দাবিতে রোববার সকালে স্কুলের মুল ফটকে গণজমায়েত ও অবস্থান কর্মসুচী পালন করেছে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ত্রিশালে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দামের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, ফ্যাসিস্ট সরকারের দোসর ও  স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে রোববার সকালে  গণজমায়েত ও অবস্থান কর্মসুচী পালন করেছে প্রতিষ্ঠানটির  সাবেক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিক্ষোব্ধ অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ এনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে আসছেন।

বক্তারা আরও  বলেন বিদ্যালয়ের কর্মচারি নিয়োগে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, স্কুল মার্কেটের টাকা আত্মসাৎ, ফলজ ও বনজ শতাধিক বৃক্ষ নিধন, ভাড়া বাবদ বিলের টাকা, বাংলালিংক টাওয়ার থেকে এককালীন টাকা নেওয়া, বিদ্যালয়ের পুকুর ভাড়া, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না নিয়ে কোচিং প্রাইভেটের জন্য যায়গা তৈরি, সীমানা নির্ধারণ না করে প্রাচীর নির্মাণ করা, স্কুল মাঠে কোরবানির গরুর  হাট বসিয়ে অর্থ আদায়, স্কুলের আয়কৃত টাকা কয়েকজন শিক্ষক ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছেন বলে অভিযোগ করেন।

বিক্ষোব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্কুলের সকল হিসাব জনসম্মুখে উপস্থাপন করার আল্টিমেডাম দেন।

পদত্যাগের বিষয়ে প্রধান শিক্ষক  অবিনাশ চন্দ্র দামের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে  বলেন প্রতিষ্ঠানের ২০ টি বিষয় জানার জন্য আমার কাছে লিখিত আবেদন করেছে।  কেন আন্দোলন করছে এ  বিষয়ে আমি কিছু জানিনা।



  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy