কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

সৈয়দপুর নীলফামারী

সারাবাংলা

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শ্যামনগর গড়ার লক্ষে

2024-08-25T17:44:47+00:00
2024-08-25T17:44:47+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ
সৈয়দপুর নীলফামারী
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শ্যামনগর গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৪ টায় (সৈয়দপুর- কিশোরগঞ্জে) রাজনৈতিক জেলার, কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়ন বিএনপির আয়োজিত নয়নখাল স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।

তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। 

বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একএম তাজুল ইসলাম ডালিম, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা বেগম,  জেলা ছাত্রদলের সভাপতি আরমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy