বাগাতিপাড়ায় বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী

2024-08-25T17:52:48+00:00
2024-08-25T17:52:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এ গণত্রাণ সংগ্রহ।

রোববার সকালে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছে ‘মানবতার তরুছায়া’ নামের বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে নিশাতুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, কাঈফ আহম্মেদ, আল-আমীন, সব্বির আহম্মেদ ও রেহেদুলসহ অন্তত ১৫ জন কাজ করছেন।

এছাড়া, ‘মানুষের জন্য মানুষ’ , ‘গালিমপুর জাগরণ সংঘ’, ‘স্বপ্নের নাটোর’, ‘জাগো বাংলা’ ও ‘লোকমানপুর মানবিক টিম’সহ আরও ১৪ থেকে ১৬টি সংগঠন গণত্রাণ সংগ্রহ শুরু করেছে। ত্রাণ সংগ্রহ করছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ‘মানবতার তরুছায়া’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক নিশাতুর রহমান বলেন, বানভাসি মানুষকে সহায়তা করার জন্য আমরা গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন জায়গায় ফান্ড সংগ্রহ করতে শুরু করেছি। প্রতিটি মানুষ স্বতস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। 

কারো কারো মধ্যে আবেগতাড়িতভাব লক্ষ্য করেছি। প্রতিটি মানুষের মধ্যে এক নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি। আজ থেকে গণত্রাণ সংগ্রহ করছি। এতে সবাই সামর্থ অনুযায়ী সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা শীঘ্রই এগুলো বানভাসি মানুষের কাছে পৌঁছে দিব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy