দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ককে শোকজ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণদর্শানো

2024-08-25T18:04:30+00:00
2024-08-25T18:04:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ককে শোকজ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণদর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

আজ রোববার (২৫ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাকে শোকজ করা হয়।

কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান রয়েছে। 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy