টঙ্গীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। রবিবার

2024-08-25T18:08:27+00:00
2024-08-25T18:08:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ৩৩২)
X

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। রবিবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে গিয়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে ৬৩ দিন জেল খেটেছি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জনগণের পাশে থেকে বিজয়কে অপরিহার্য ও অনিবার্য করে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করেছি। 

সম্প্রতি আমাকে জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় টঙ্গীতে নারী উদ্যোক্তার বাড়িতে বিএনপি নেতারা হামলা ভাঙচুর শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস মাত্র। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

উক্ত সংবাদের যাকে নারী উদ্যোক্তা হিসেবে দেখানো হয়েছে আমি আসলে কোন নারী উদ্যোক্তা নন। নারীদের ভাগ্য উন্নয়নে তার বিন্দুমাত্র অবদান নেই। তিনি একজন ঝুট ব্যবসায়ী তার স্বামী ওমর ফারুক মোটর শ্রমিক্রিক কেন্দ্রীয় কমপ্লিট যুব সাধারণ সম্পাদক ৫৬ নং আওয়ামী লীগের আহবায়ক সদস্য।

রাশিদা ফারুক দম্পতি স্বৈরাচার হাসিনার পদলেহন করে ১৫ বছর যাবৎ টঙ্গীতে ঝুট ব্যবসা করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পালানোর পরে সারাদেশে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী ভূমিধসু, হত্যাকারী ও লুন্টনকারীরা জনরোষের শিকার হয়।

তারই ধারাবাহিকতায় অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া কথিত নারীর উদ্যোক্তা তথা ঝুট ব্যবসায়ীর উপর হয়তো কেউ হামলা করতে পারে। যার সাথে বিএনপি নেতাকর্মীদের কোন সম্প্রিক্ততা নেই। একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমাকে জড়িয়ে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের জানমাল রক্ষায় সজাগ ও সতর্ক ছিলাম এবং আছি। 

এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা, যুগ্ম সম্পাদক গাজী সবিরুল, সাংগঠনিক সম্পাদক নুরুই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy