দুর্গাপুরে বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার

2024-08-26T16:29:43+00:00
2024-08-26T16:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ১২২)
X

নেত্রকোণার  দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ রাস্তা সংস্কার করা হয়।

বর্তমানে বর্ষা মৌসুমে সম্প্রতি ভারী বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার অনেক জায়গায় ভেঙ্গে গিয়েছে যার কারণে এলাকাবাসী ঝুঁকি নিয়ে সর্বদায় সতর্কতার সাথে যাতায়াত করতে হতো এবং যানবাহন চলাচলেও অনেক ঝুঁকির সম্মুখিন হতে হতো।  

এ অবস্থায় আজ সোমবার  নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভরতপুর বিওপির বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজের সহযোগিতা ও ইউপি সদস্য মোঃ জহিরুল হকসহ স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়। এরাস্তা মেরামতের কারণে বর্তমানে ভরতপুর গ্রামের জনসাধারণের মাঝে স্বস্তিসহ জরুরী প্রয়োজনীয় সেবায় নির্বিঘ্নে যানবাহন চলাচলে এলাকাবাসী খুশি হয়েছে।

স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মোঃ মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সর্ব মহলে ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা সত্যিই প্রশংসিত। এছাড়াও বিজিবি কর্তৃক রাস্তা মেরামত কাজে সহযোগিতা করায় স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা জনগণের পাশে থেকে নিয়মিতভাবে নিরাপত্তামূলক কাজ করে যাচ্ছে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy