মাটিরাঙ্গার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি

2024-08-26T17:08:45+00:00
2024-08-26T17:08:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ১২১)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল জোতি প্রজ্জলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি। 

মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। অপলক নয়ন দাশ‘র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ধর্মের নামে যেন কেউ কোন ধরনের সহিংসতা বা সাম্প্রদায়িক উস্কানীর সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, কোন অশুভ শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে এ শিক্ষা গ্রহণের আহবান জানান তিনি। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারন সম্পাদক সমীর চন্দ্র বণিক, সাবেক সাধারন সম্পাদক স্বপন কান্তি পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ছোটন চেীধুরী। দুর দূরান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy