ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বন্যার্তদের জন্য সহানুভূতিশীল হয়ে অনাড়ম্বর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ আগস্ট সোমবার দুপুরে

2024-08-26T17:11:26+00:00
2024-08-26T17:11:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:১১ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বন্যার্তদের জন্য সহানুভূতিশীল হয়ে অনাড়ম্বর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট সোমবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। এতে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান, পুলিশ সুপার আকরামুল হাসান পিপিএম, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে সহ আরো অনেকে।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে সব ক’টি মন্দির ও বাসা-বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীর নেতারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy