দুই হত্যা মামলায় বগুড়া জেলার আ:লীগ নেতা ঝুনু গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় দুটি হত্যা মামলায় বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদত শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।শাহাদত আলম ঝুনু

2024-08-26T17:34:39+00:00
2024-08-26T17:34:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই হত্যা মামলায় বগুড়া জেলার আ:লীগ নেতা ঝুনু গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৯১)
X

বগুড়ায় দুটি হত্যা মামলায় বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদত শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তোপের মুখে লাগে তিনি অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। 

জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম ২৫ আগস্ট রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করে। জেলা ডিবির ইনচার্জ ইন্সপেক্টর মুস্তাফিজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন চলাকালে বগুড়া শহরের পৃথক দুটি স্থানে আন্দোলনে অংশ নেওয়া দুজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। 

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একছত্র আধিপত্য নিয়ে নেন তিনি। এরপর বিরোধী মতের শিক্ষক ও কর্মচারীদের একে একে চাকুরিচুত্য করেন এবং সেই স্থানে আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীদের চাকুরি দেন। এছাড়াও এ শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম এবং নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

পুলিশ আরো জানায়, সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে নানাভাবে আওয়ামী ছাত্র ও যুবলীগ নেতাকর্মীদের সহযোগীতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

হত্যাকান্ডসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে পুলিশ। 

সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।পুলিশ আরো জানিয়েছে, এসব মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy