চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার

2024-08-26T18:01:07+00:00
2024-08-26T18:01:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ১৯২)
X

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়। অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে জন্মাষ্টমীর তাত্তি¡ক আলোচনা করেন জেলা ইসকন এর শ্রীমান আশ্রয় নরোত্তম দাস।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ ঠাকুরানী দূর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy