বোরহানউদ্দিনে ওলামা-মাশায়েখ সম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিনে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায়

2024-08-26T20:57:39+00:00
2024-08-26T20:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোরহানউদ্দিনে ওলামা-মাশায়েখ সম্মেলন
শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্য
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৩০২)
X

ভোলার বোরহানউদ্দিনে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে  বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মোঃ হাবিবুল্লাহ ও অধ্যক্ষ মাওলানা নুরনুবী এর যৌথ সঞ্চালনায় আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহর (পীর সাহেব, বাটমারা) সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যেমে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা, উলাময়ে মাশায়েখ পরিষদ ও ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক জনাব মাওলানা ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. রায়হানুজ্জমান, উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন, ভোলা। এ ছাড়া আরো বক্তব্য বাখেন, অধ্যক্ষ, ফজিলাতুন নেছা সরকারী কলেজ, ভোলা। অধ্যক্ষ, মাও এ.বি আহমদ উল্যাহ আনসারী, বোরহানউদ্দিন কামিল মাদরাসা। অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. ছাইফুল্লাহ, ছোটমানিকা ফাযিল মাদরাসা। অধ্যক্ষ মাওঃ মোঃ আল আমিন হাকিমুদ্দিন ফাযিল মাদরাসা। অধ্যক্ষ মাও মোঃ ফয়জুল আলম, মজমের হাট ফাযিল মাদরাসা। মাও মোঃ হাবিবুর রহমান আল জাজিরী, সাংগাঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ, মাজলিসুল মুফাসিরীন বাংলাদেশ। মুফতি আমীনুল উসলাম সুলতানী, জাতীয় ওলামা মাশায়েখ আয়িম্মা পরিষদ, বোরহানউদ্দিন উপজেলা। মাওঃ মো. মিজানুর রহমান. খতিব, বোরহানউদ্দিন বাজার মসজিদ ও সভাপতি, হেফাজতে ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা শাখা। মাওঃ মোঃ জালাল উদ্দিন, খতিব বোরহানউদ্দিন মডেল মসজিদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী রাষ্ট্র গঠনে আকাঙ্খাকে স্বাগত জানিয়ে বলেন, এইজন্য আপনাদের সীসা ডালা প্রাচীরের ন্যায় একাতাবদ্ধ থাকতে হবে। জামায়েতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দেলন, কওমী, আলিয়াসহ সবাইকে ছোট খাটো বিষয়গুলোকে সমালোচনা না করে এড়িয়ে চলতে হবে। আপনারা সম্পত্তি ভাগ করা ও বিচার-শালিশ করার ক্ষেত্রে সর্বোচ্চ ঈমানের পরীক্ষা দিতে হবে। এসময় তিনি ওলামালীগ ও ওলামাদল এর সালোচনা করে আরো বলেন, আপনাদেরকে যে কোন একটি ইসলামী দলে থাকতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy