রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।২৭শে আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী ভোক্তা-অধিকার

2024-08-27T17:32:49+00:00
2024-08-27T17:32:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৮২)
X

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

২৭শে আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের বিসমিল্লাহ মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারে মালিক কে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১২ হাজার টাকা ও রামদিয়া বাজারের শান্তি মিষ্টান্ন ভান্ডারের মালিককে পণ্যের তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজার তদারকির সময় জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রশাসনিক ব্যাবস্থাপনায়  দুই প্রতিষ্ঠান মালিককে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট এবং খাদ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযান পরিচালনার সময় বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব্যাবসায়ী বণিক সংগঠন এর সহায়তায় এবং রাজবাড়ী পুলিশ লাইন্স এর সদস্য ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy