টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

টঙ্গী গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাংকারের সাথে ধাক্কা লেগে সাইফ মাহমুদ খান (৪৫) এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার

2024-08-27T17:59:53+00:00
2024-08-27T17:59:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
টঙ্গী গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৬৪)
X

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাংকারের সাথে ধাক্কা লেগে সাইফ মাহমুদ খান (৪৫) এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কলেজগেট এঘটনা ঘটে। এঘটনায় গাড়ি ও চালককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

নিহত সাইফ মাহমুদ খান মাগুরা জেলার শালিখা থানার দেশমূখ পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভাড়া থেকে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে ঢাকা গামী তেলবাহী একটা ট্যাংকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাইফ। পরের স্থানীয় ছাত্র জনতা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy