চট্টগ্রাম নগরীরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায়খুলশী থানার ১ নম্বর

2024-08-27T19:19:09+00:00
2024-08-27T19:19:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটক ১
চট্টগ্রাম নগরীরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:১৯ পিএম   (ভিজিট : ২৪১৫)
X

চট্টগ্রাম নগরীতে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় খুলশী থানার ১ নম্বর সড়কে উল্টো পথে গাড়ি চালানোর সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সোহরাব হোসেন বাধা দিলে তাকে মারধর করার ঘটনা ঘটেছে।

আহত সোহরাব হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  এ ঘটনায় গাড়ির চালক মো. রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গাড়িটি সাউথ ইস্টর্ন ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বলে জানা গেছে৷ গাড়িটি থানায় জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নুল আবেদীন বাংলাদেশ বুলেটিনকে বলেন, খুলশি এক নম্বর সড়কের উল্টো দিক থেকে একটি গাড়ি এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেখানে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সংকেত দেন। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়িচালক মো. রফিকুল আলম আমাদের ট্রাফিক কনস্টেবল সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুষি ও মারধর করেন। মারধরের ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন।
 
তিনি বলেন, সোহরাবের পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে যায়। এ সময় শিক্ষার্থীরা এগিয়ে আসলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়ির মালিকের সহযোগিতায় চালক মো. রফিকুল আলমকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ির মালিক চালককে চাকরি থেকে বহিষ্কার করেছে৷ 

এক প্রশ্নের জবাবে ডিসি (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন বলেন, আমরা পুলিশ বাহিনী পূর্ণ উদ্যোমে মাঠে নেমেছি৷ এসব বিছিন্ন ঘটনায় আমাদের মনোবন হানি হবেনা৷ যেহেতু সাধারণ জনগণ আমাদের সাথে আছে সেহেতু আমরা আমাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে যাবো৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy