পাঁচ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় আসুয়াত (১৩) নামের সপ্তম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।নিখোঁজ আসুয়াত কালিয়া

2024-08-28T14:36:03+00:00
2024-08-28T14:36:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৬০)
X

নড়াইলের কালিয়া উপজেলায় আসুয়াত (১৩) নামের সপ্তম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। 

নিখোঁজ আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে ও শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।

গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে সে নিখোঁজ হয়। 

অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে পিতা-মাতাসহ হতাশ হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। এ ব্যাপরে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে মঙ্গলবার আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯২১।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy