ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

দৈনিক কালের কণ্ঠ সহ ইস্টওয়েস্ট মিডিয়া গ্রু‌পের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুরের

2024-08-28T14:38:59+00:00
2024-08-28T14:38:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X

দৈনিক কালের কণ্ঠ সহ ইস্টওয়েস্ট মিডিয়া গ্রু‌পের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা। 

বুধবার শহরের শহীদ মিনার চত্বরে বেলা ১০ টায় ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তা‌র করে বিচার দাবি করা হয়। এ প্রতিবাদ কর্মসূচি মঠবাড়িয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোটার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সকল গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেষে মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম আজাদী, জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, রিপোর্টার্স ক্লাব নেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, রিপোর্টার্স ইউনিটির নেতা এজাজ চৌধুরি, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, কালের কণ্ঠের বামনা (বরগুনা) প্রতিনিধি মনোতোষ হাওলাদার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে গণমাধ্যমকর্মীরা ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদেও অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সেই সাথে দেশের সকল গণমাধ্যমকে দেশ ও মানুষের স্বার্থে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে কাজ করারও দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy