নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার

2024-08-28T15:02:47+00:00
2024-08-28T15:02:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩:০২ পিএম   (ভিজিট : ৩১৭)
X

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার  (২৮ অক্টোবর)  বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি- বরিশাল মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায়  মো. রিয়াদ তালুকদার (২৪) নামে একজন নিহত ও  তার বন্ধু পিয়াল (২২) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১১টায় বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি  ট্রাকের সঙ্গে বরিশালগামী  মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও তার আরোহী গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক রিয়াদ তালুকদারকে  মৃত ঘোষণা করেন।

নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy