বগুড়ায় হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ আসামী তিন সাংবাদিক

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং স্থানীয় তিন সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।গত

2024-08-28T15:26:59+00:00
2024-08-28T15:30:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ায় হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ আসামী তিন সাংবাদিক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩:২৬ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৪ ৩:৩০ পিএম  (ভিজিট : ১৪৩)
X

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং স্থানীয় তিন সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মোঃ শহীদে (৩৫) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়। এ ঘটনায় শহীদদের স্ত্রী শিমু বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ তিন সাংবাদিককেও আসামি করা হয়। তারা হলেন বাংলাদেশ দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু এবং দৈনিক কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জে এম রউফ। মামলায় অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ৪ আগস্ট সকালে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য মজিবর রহমান ও রাগেবুল আহসানসহ চার জনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, কাটা রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। 

হামলার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিমুলকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। বুকে গুলিবিদ্ধ হয়ে শিমুল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার কানে ও মুখে একাধিক ছররা গুলির আঘাত লাগে। স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy