সাকিবকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার হবে না। আমি

2024-08-28T16:14:05+00:00
2024-08-28T18:47:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাকিবকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:১৪ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৪ ৬:৪৭ পিএম  (ভিজিট : ৪১৯)
X

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার হবে না। আমি আশা করি সাকিব আল হাসান গ্রেফতার হবেন না। 

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিস্পত্তি করা হবে। সাগর-রুনি মামলাসহ এমন আলোচিত অনেক মামলা আছে সেগুলো দ্রুত নিস্পত্তি করা হবে। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে জামায়াতেকে নিষিদ্ধ করা হয়েছিলো। ১৫ বছর ক্ষমতায় থেকে জামায়াতেকে নিষিদ্ধ করে নাই কেনো। যখন ছাত্র জনতার বিপ্লব চলছিলো তখন তা নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়তকে নিষিদ্ধ করেছিল।

তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। তাকে যখন গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, আমি নিজে তো কলাম লিখেছিলাম কিন্তু আপনাদের কাউকে লিখতে দেখি নাই। মামলা, গ্রেফতার সব হয়েছে। আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy