অভিযোগের পর রেজিস্ট্রি বন্ধ করলেন সাব-রেজিস্ট্রার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় বন্টন ছাড়াই জমি বিক্রি চেষ্টার অভিযোগে আবু তালেব নামের এক যুবকের জমির রেজিস্ট্রি স্থগিত করেছেন উপজেলা

2024-08-28T16:46:25+00:00
2024-08-28T17:33:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অভিযোগের পর রেজিস্ট্রি বন্ধ করলেন সাব-রেজিস্ট্রার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৪৬ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৪ ৫:৩৩ পিএম  (ভিজিট : ২৯৯)
X

নাটোরের বাগাতিপাড়ায় বন্টন ছাড়াই জমি বিক্রি চেষ্টার অভিযোগে আবু তালেব নামের এক যুবকের জমির রেজিস্ট্রি স্থগিত করেছেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাঈম উদ্দিন। 

অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২৮ আগস্ট) সকালে এ আদেশ দেন তিনি। অভিযুক্ত আবু তালেব উপজেলার চকগোয়াশ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। 

জানা গেছে, বন্টন ছাড়াই জমি বিক্রির চেষ্টা করায় গত ২৭ আগস্ট রেজিস্ট্রিতে আপত্তি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর আবেদন করেন ভুক্তভোগী আশরাফুল আলম। তিনি একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাঈম উদ্দিন বলেন, ‘অভিযোগকারী এবং অভিযুক্ত সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের পৈত্রিক সম্পত্তি এখনো বন্টন হয়নি। 

এই অবস্থায় অভিযুক্ত ব্যক্তি ওই জমি বিক্রির জন্য আবেদন করেছেন। অভিযোগ পর্যালোচনা করে রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে। সমস্যার সমাধাণ হলে রেজিস্ট্রি করা হবে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy