টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ১২ দফা দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নুভিসতা ফার্মা লিমিটেড এর অস্থায়ী শ্রমিকরা।বুধবার

2024-08-28T17:12:23+00:00
2024-08-28T17:12:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ২৫০)
X

গাজীপুরের টঙ্গীতে ১২ দফা দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নুভিসতা ফার্মা লিমিটেড এর অস্থায়ী শ্রমিকরা। 

বুধবার দুপুর থেকে টঙ্গীর মিলগেটস্থ প্রতিষ্ঠানটির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পরেন এই মহাসড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক বন্ধ রাখার পর বিকেলে মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানা ফটকে অবস্থান নেয় শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবী, দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হচ্ছেন তারা। চাকরি স্থায়ীকরন, বেতন বৃদ্ধি, দুই ঈদের পূর্ণ বোনাস, চার কর্মকর্তার পদত্যাগসহ ১২ দফা দাবী মেনে না নিলে কর্মস্থলে ফিরবেন না তারা। এসময় মহাসড়কের পাশাপাশি বিআরটি ফ্লাই ওভারও অবরোধ করার চেষ্টা করলে ছাত্র জনতার বাঁধার মূখে পিছু হটে ফ্লাইওভারের নিচে মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনরত শ্রমিকরা। 

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হন নি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন(মুঠোফোন) বলেন, প্রায় দুই ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শেষে শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।কারখানার কোন কর্মকর্তা আজ কাজে যোগ দেয়নি। আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। কারখানা কর্তৃপক্ষ বিষয়টির সমাধানে এগিয়ে আসেনি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy