হাতীবান্ধায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা কৃষি কর্মকর্তা সুমন মিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।কন্দাল প্রকল্পের মখা কচু ও পানি কচুর প্রকল্পের

2024-08-28T17:19:13+00:00
2024-08-28T17:19:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৯৮)
X

লালমনিরহাটের হাতীবান্ধা কৃষি কর্মকর্তা সুমন মিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।

কন্দাল প্রকল্পের মখা কচু ও পানি কচুর প্রকল্পের ভুক্তভোগীদের ১৮ হাজার টাকার বরাদ্দ থেকে তারা পেয়েছে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। বাকি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে ওই সুচতুর কৃষি কর্মকর্তা। এছাড়াও কম দামে  নিম্ন মানের দস্তা ও বোরন সার ক্রয় করে কৃষকদের মাঝে বিতরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

২০২৩- ২৪ অর্থবছরে জেলার হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আফরোজা বেগম। তিনি কন্দাল প্রকল্পের একজন সুবিধাভোগী। এ প্রকল্পের আওতায় এবারে তিনি সাড়ে তিন হাজার পানি কচুর চারা ও নগদ ২ হাজার ৫শ টাকা পেয়েছেন।

অপর কৃষক শাহ আলমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, তিনি কোন কচুর বীজই পায়নি। তবে এ প্রকল্পের আওতায় কৃষি অফিস থেকে নগদ ৫ হাজার টাকা পেয়েছেন বলে জানান। দক্ষিণ গোতামারী গ্রামের তফিল উদ্দিনের পুত্র শরিফুল ইসলাম বলেন, তাকে ৩ হাজার কচু বীজের চারা ও নগদ ২ হাজার টাকা দিয়েছে।

এছাড়াও তিনি নানা ধরনের ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ কৃষি কর্মকর্তা সুমন মিয়ার বিরুদ্ধে। তবে সাধারণ কৃষকেরা সুচতুর কৃষি কর্মকর্তার কলমের খোঁচার রহস্য বুঝতে পারেন না। তাদেরকে নানা কৌশলে ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর নেয়। যে কারনে সঠিক বরাদ্দের কোন তথ্য তাদের অজানা।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া তাঁর বিরুদ্বে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বরাদ্দ অনুযায়ী কৃষকদের প্রজেক্টের প্রাপ্তি বুঝে দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy