প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:২১ পিএম (ভিজিট : ২১৫)

X
লালমনিরহাটের হাতীবান্ধায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ও বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে সাংবাদিকরা।
বুধবার (২৮ আগস্ট) বিকালে হাতীবান্ধা প্রেসক্লাব সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশ ও সমাজের কল্যাণে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা করে সন্ত্রাসীরা, তারা মিডিয়ার কণ্ঠরোধ করার পায়তারাও করছে।
মিডিয়া কমপ্লেক্সের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম। দেশবাসীর কাছে সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে।
প্রতিবাদ সমাবেশ মানব কন্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক কালের কণ্ঠের ও এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলাদেশ প্রতিদিন ও রংপুর বু্রো প্রধান নিউজ২৪ এর জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগর,কালীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তিতাস আলম,পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি ইফতেখার হোসেন,নাগরিক টিভির জেলা প্রতিনিধি তন্ময় আহম্মেদ নয়নসহ আরো অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, নিউজ২৪, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কমপ্লেক্সের ভেতরে থাকা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজের গাড়ি ভাঙচুর করে তারা।