নাটোরে ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে আহত, থানায় মামলা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ রিপন (২৪) নামের ক্ষুদ্র ব্যবসায়ী এক যুবক কে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। সোমবার

2024-08-28T19:30:53+00:00
2024-08-28T19:30:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে আহত, থানায় মামলা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৬৩)
X

বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ রিপন (২৪) নামের ক্ষুদ্র ব্যবসায়ী এক যুবক কে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার মহিষভাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিপন উপজেলার চকতিরাইল গ্রামের এরাদ প্রাং এর ছেলে। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় আহতের চাচা মোঃ রেজাউল করিম (৫২), বড়াইগ্রাম থানায় একই এলাকার মোঃ ছলিম উদ্দিন প্রাং এর ছেলে মোঃ আলহাজ্ব প্রাং (২৮) এবং মোঃ আলপু প্রাং এর ছেলে মোঃ হযরত আলী (৩৫), এর বিরুদ্ধে  একটি এজাহার দায়ের করেন। 

এজাহার ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় মোঃ রিপন পেশায় বস্তা  ব্যবসায়ী। ঘটনাস্থলেই আহত রিপন ও এজাহারে উল্লিখিত ১ নং বিবাদীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পূর্ব শত্রু তার জের ধরে সোমবার (২৬ আগষ্ট) বিকাল অনুমান ০৪.৩০ টার দিকে  অভিযুক্তরা হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, নিয়ে  রিপন এর দোকান ঘরে গিয়ে প্রকাশ্যে অতর্কিত হামলা চালিয়ে এবং পিটিয়ে আহত করে। 

এ সময়ে হামলাকারীরা রিপনের কাছে থাকা তার ব্যবসার এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। পরে প্রত্যক্ষদর্শীরা রিপনকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy