নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চলচ্চিত্র পরিচালকওসাংস্কৃতিক ব্যক্তিত্বনাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা করা হয়েছে। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায়

2024-08-29T12:47:13+00:00
2024-08-29T12:47:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১২:৪৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X

চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা করা হয়েছে। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে তাকে।

সোমবার (২৭ আগস্ট) যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মামলাটি করেন মো. ইউসুফ নামের এক ব্যক্তি।

মামলার এজাহারে গত ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালি বউবাজার এলাকার মাদরাসার সামনে প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন এবং সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

যাত্রাবাড়ী থানায় করা এ মামলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে ৩৬ নম্বর আসামি করা হয়েছে।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। এতে আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ ২৩৩ জনকে। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy