টঙ্গীতে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সেলিম মিয়া (৩০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

2024-08-29T14:28:00+00:00
2024-08-29T14:28:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:২৮ পিএম   (ভিজিট : ৩১৪)
X

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সেলিম মিয়া (৩০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোর রাত দুইটায় কেরানিরটেক বস্তি এলাকার বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। নিহত সেলিম নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিলাল হোসেনের ছেলে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছোট ভাই শামিম জানান, রনি, আকাশ, খোকন ও রায়হানের সাথে খুটিনাটি বিষয় নিয়ে আমার ভাইয়ের মনমালিন্য ছিলো। ভোর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে টঙ্গীর কেরানিটেক জনৈকা আকলির ঘরের সামনে ফাঁকা জায়গায় উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ভাইয়ের হত্যার বিচার দাবি করছি। ঘটনার সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে।  

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, একটি খুন হয়েছে।  আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy