নীলফামারীতে বিএনপি নেতাদের সাথে শিক্ষক সমাজের মতিবিনিময়

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে

2024-08-29T14:37:39+00:00
2024-08-29T14:37:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে বিএনপি নেতাদের সাথে শিক্ষক সমাজের মতিবিনিময়
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:৩৭ পিএম   (ভিজিট : ২৭৮)
X

নীলফামারীতে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

উপজেলা শিক্ষক সমাজের আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।

এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে চাঁদেরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বক্তব্য দেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে হেনস্তা, পদত্যাগে বাধ্য করানোসহ হয়রানী করার খবরে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি ও শিক্ষক নেতৃবৃন্দ। এ রকম ঘটনার নিন্দা প্রকাশ করা হয় সভায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক হেনস্তা হওয়ার এমন ঘটনা কোন ভাবে কাম্য নয়। কিছু কিছু এলাকায় এমন ঘটনার খবর আমরা জেনেছি। বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ওয়ার্ড পর্যায়েও আওয়ামীলীগের নেতা কর্মীদের পাওয়া যাচ্ছে না অথচ তারা ১৭বছর দেশ পরিচালনা করলো। আওয়ামীলীগ প্রতিটি ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে যার খেসারত আমাদের দিতে হচ্ছে।

আমরা শান্তির উপজেলা গড়তে চাই। সবাইকে নিয়ে আমরা শান্তিুপুর্ণ ভাবে বসবাস করতে চাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy