নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুই জনকে ফাঁসির আদেশ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে স্ত্রী আছিয়া বেগম (২২) হত্যার দায়ে স্বামী ও তার এক বন্ধুকে

2024-08-29T16:57:33+00:00
2024-08-29T16:57:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুই জনকে ফাঁসির আদেশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৭৩)
X

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে স্ত্রী আছিয়া বেগম (২২)  হত্যার দায়ে স্বামী ও তার এক বন্ধুকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেন। অপর একটি ধারায় (২০১ ধারা) দুজনকেই সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন- স্বামী রনি শেখ (২৬) এবং তার বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকির (২৪)। রনি শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামির স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

মামলার বিবরণে জানা যায়, পরকীয়া জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। 

রনি শেখ চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় আছিয়ার বাবার কাছ থেকে রনি যৌতুক নেয়। এছাড়া নয় শতক জমিতে বাড়িও করে দেন। রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন।

এঘটনায় ৫ নভেম্বর আছিয়া বেগমের মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা  করেন ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy