ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৩

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু সহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মা ও

2024-08-30T14:04:19+00:00
2024-08-30T14:04:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:০৪ পিএম   (ভিজিট : ২৫১)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু সহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মা ও শিশুর অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিস আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের নুরজাহানপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, গোলাম মোস্তফা (৩৫), পিয়ারা বেগম (৩০) ও শিশু জিহাদ মিয়া (৫)। তারা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাড়ির আসবাবপত্র বোঝাই পিকআপটি ঢাকা থেকে ঠাকুরগাঁও এর দিকে যাচ্ছিল। অপরদিকে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। বাহন দুটি ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুর গ্রামে পৌঁছালে সংঘর্ষ হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, আহত ওই নারীর মাথায় গুরুতর আঘাত রয়েছে ও শিশুটি রক্ত বমি করছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত ৩ জনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা খবর পেয়েছি। পিকআপটি ঘটনাস্থলেই আছে। তবে কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy