টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা

2024-08-30T16:22:41+00:00
2024-08-30T16:22:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫৩)
X

টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩/৪ মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy