কেন্দুয়ায় বন্যাদুর্গতদের জন্য গানে গেয়ে অর্থ সংগ্রহ করছেন লোকশিল্পী কুদ্দুস বয়াতী

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী তার নিজ উপজেলা নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন হাট-বাজার ঘুরে গানে গানে

2024-08-30T16:47:49+00:00
2024-08-30T16:50:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বন্যাদুর্গতদের জন্য গানে গেয়ে অর্থ সংগ্রহ করছেন লোকশিল্পী কুদ্দুস বয়াতী
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৪৭ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৪ ৪:৫০ পিএম  (ভিজিট : ১৭২)
X

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী তার নিজ উপজেলা নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন হাট-বাজার ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছেন। 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় তিনি তার শিষ্যদের নিয়ে কেন্দুয়া উপজেলা সদর ঘুরে গানে গানে বানভাসিদের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী তিনি কেন্দুয়া ও মদন পার্শ্ববর্তী মদন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গানে গানে অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

এ সময় কুদ্দুস বয়াতীর সাথে ছিলেন, লোকশিল্পী আবুল বাসার তালুকদার, বাউল শিল্পী মুকুল সরকারসহ তার শিষ্য ফকির মুখলেছ, ফেরদৌস বয়াতী, অলি বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, আশিক বয়াতী প্রমুখ।

আরও কয়েকদিন বন্যার্ত সহায়তায় তাদের গানে গানে অর্থ সংগ্রহের এ কাজ অব্যাহত থাকবে বলে জানান কুদ্দুস বয়াতী।

এদিকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে লোকশিল্পীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজনও।

কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাসিন্দা আনিসুজ্জামান সোহাগ বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বেশ কিছুদিন যাবত এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্থ সংগ্রহ চলছে। তবে শিল্পীদের গানে গানে বন্যার্ত মানুষের জন্য টাকা সংগ্রহের উদ্যোগটিও চমৎকার। আমি এ উদ্যোগে সাধুবাদ জানাই।

কুদ্দুস বয়াতীর শিষ্য আশিক বয়াতী বলেন, আমার ওস্তাদ দেশ বিদেশে একজন জনপ্রিয় লোকশিল্পী। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের কাজে তিনি আমাদের যুক্ত করায় আমরা চিরকৃতজ্ঞ। এমন একটি মহৎ কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে।

আরেক শিষ্য অলি বয়াতী বলেন, আমার ওস্তাদ কুদ্দুস বয়াতী শুধু একজন গুণী শিল্পীই নন, তিনি একজন ভালো মনের মানুষও। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখতে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। আর তাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি আমাদের মতো শিষ্যদের নিয়ে গানে গানে তাদের জন্য অর্থ সংগ্রহ করছেন। 

এ বিষয়ে কুদ্দুস বয়াতী বলেন, আমার দেশের ছাত্র জনতা এদেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকের ছাত্ররাই বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, দেশে যে বন্যা মহামারি চলছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি। বাড়ি ছাড়া। বন্যার পানিতে তাদের সবকিছু ভেসে গেছে। আমি এই দেশেরই একজন মানুষ। আমিও মাঠে সক্রিয় আছি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তাই আমি আমার নিজ এলাকা ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছি। সে অর্থ নিয়ে আমিও বানভাসিদের পাশে দাঁড়াতে চাই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy