কেন্দুয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ৩০ জুলাই মাসকা ইউনিয়নে একই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে পিজাহাতি গ্রামের ইনচান মিয়া(৬০)হত্যা মামলার

2024-08-30T17:40:00+00:00
2024-08-30T17:40:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ৩০ জুলাই মাসকা ইউনিয়নে একই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে পিজাহাতি গ্রামের ইনচান মিয়া(৬০)হত্যা মামলার দুই আসামিকে আজ শুক্রবার (৩০আগষ্ট) সকালে র‍্যাপিডএকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ গ্রেফতার করে কেন্দুয়া থানায় হস্তান্তর করেছে। 

মামলার ঘটনায় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিজানিক দল ছায়া তদন্ত শুরু করে। যার প্রেক্ষিতে আসামি দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান হত্যা মামলার ২আসামী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার মাসকা পিজাহাতি গ্রামের ইনচান মিয়া হত্যা মামলার ২নং আসামি এসএম আতিক ও ৩নং আসামি হারুন মিয়াকে র‍্যাব গ্রেফতার করে শুক্রবার (৩০ আগষ্ট) সকালে কেন্দুয়া থানায় হস্তান্তর করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য,গত ৩০জুলাই পিজাহাতি গ্রামের নির্মাণাধীন পাকা রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে পিজাহাতি গ্রামের রেজাউল করিম ভূইয়া সুমনের সঙ্গে সম্প্রতি একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞার বিরোধ দেখা দেয়। 

এ নিয়ে বেশ কিছুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। এরই জেরে গত ৩০ জুলাই বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ইনছান মিয়া (৬০)নিহত হন এবং উভয়পক্ষের নারীসহ কমপক্ষে অর্ধশত লোকজন আহত হন। 

এঘটনায় নিহত ইনছান মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে গত ২আগষ্ট ২৫জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy