মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন. ডি. এফ) এর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসকদের নিয়ে শুক্রবার বাসস্ট্যান্ডে ক্যাফ হাইওয়ে রেস্টুরেন্টে

2024-08-30T18:02:27+00:00
2024-08-30T18:02:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন. ডি. এফ) এর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসকদের নিয়ে শুক্রবার বাসস্ট্যান্ডে ক্যাফ হাইওয়ে রেস্টুরেন্টে  এক মতবিনিময় সভা ও জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এ সময় ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মো: মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডক্টরস ফোরামের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মোসলেম উদ্দিন খান সভাপতিত্বে সভায় বিপুল সংখ্যক চিকিৎসক,  মেডিকেল স্টুডেন্ট এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মতবিনিময় সভায় ডা. সাহিদুর রহমান খান, ডা. আব্দুল বারেক মোল্লা, সহকারী অধ্যাপক ডা. খাইরুল বাশার, ডা. আবু বকর সিদ্দীক, ডা. সোলাইমান, ডা. সাদিক স্বপন, ডা. জিয়াউল হকসহ প্রমুখ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহমুদ হোসেন বলেন, দুনিয়া জীবনের সফলতার সাথে, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে। এজন্য চিকিৎসক সমাজকে অহংকার মুক্ত হয়ে হালাল উপার্জনের মাধ্যমে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। 

এ সভা থেকে ন্যাশনাল ডক্টরস ফোরাম এর মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি করা হয়।  ডা. মোসলেম উদ্দিন খান পুনরায় সভাপতি ও ডা. জিয়াউল হক সেক্রেটারি মনোনীত হন। শেষে, সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy