জোরপূর্বক পদত্যাগ করিয়ে দখলে নেয় ইসলামী ব্যাংক: সাবেক এমডি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করে দেশের বাইরে চলে যান মান্নান। সাড়ে সাত বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ সরকারের

2024-08-31T11:28:32+00:00
2024-08-31T11:28:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোরপূর্বক পদত্যাগ করিয়ে দখলে নেয় ইসলামী ব্যাংক: সাবেক এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:২৮ এএম   (ভিজিট : ২৪৬)
X

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করে দেশের বাইরে চলে যান মান্নান। সাড়ে সাত বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশে ফিরেছেন তিনি।

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ‘জোর’ করে পদত্যাগপত্র নিয়েছিল বলে দাবি করেছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

সাত বছর আগে ‘মেহমান বানিয়ে’ পদত্যাগপত্রে সই করানো হয় বলেও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন মান্নান।

২০১৭ সালে ইসলামী ব্যাংক থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘‘আমাকে যে কাগজে সই নেয়া হয়, তা ইসলামী ব্যাংকের নামে একটি প্যাড। সেই ধরনের প্যাড ১৯৮৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ব্যবহার করেনি।’’

এক সময়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ব্যাংকটি দখলে নিতে ২০১৩ সাল থেকে নানা গোষ্ঠী তৎপরতা চালায়। ২০১৬ সালে তা দৃশ্যমান হতে শুরু করলে ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তন ঘটে।

তখন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন মুস্তাফা আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আবদুল মান্নান।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy