সিরাজগঞ্জে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।ইতিমধ্যে

2024-08-31T17:19:33+00:00
2024-08-31T17:19:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৬০)
X

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। 

ইতিমধ্যে ভাঙ্গনে শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র ৪০-৫০ মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙ্গন রক্ষা ব্লক সেটিং ভাঙ্গনের কবলে পড়বে। ব্লক সেটিংয়ে ভাঙ্গন শুরু হলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী থেকে ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত নদী ভাঙ্গন রক্ষা করার জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৩১ আগস্ট) সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

ভাটপিয়ারী গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, শেখ মো: এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, সেলিম রেজা,মাসুদ রানা, এলাকার মুরুব্বি চাঁদ হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে খোকশাবাড়ি পর্যন্ত শত শত বিঘা নদীর গর্ভে কৃষি জমি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা ইক্ষু নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন এখন রোধ করা হলে অচিরেই আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙ্গনে আমরা এলাকাবাসী নি:স্ব হয়ে যাব। 

বর্তমান সরকারের অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জরুরীভাবে বর্তমানে ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙ্গণরোধ করতে স্থায়ী বাঁধের দাবী জানান স্থানীয়রা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy