মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় পণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রয় করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট

2024-08-31T20:47:20+00:00
2024-08-31T20:47:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৮৪)
X

চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায়  পণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রয় করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার। 

শনিবার (৩১ আগস্ট) নগরীর কাজীর হাট বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা মূল্যতালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ ও নকল পণ্য বিক্রয় করায় ৩ প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন  সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy