চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টিসহ মোট নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।নিষেধাজ্ঞায় এসব

2024-09-01T11:02:42+00:00
2024-09-01T11:02:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০২ এএম   (ভিজিট : ২১০)
X

এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টিসহ মোট নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।

নিষেধাজ্ঞায় এসব ব্যাংকের পে-অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার কথা জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর সব বিভাগীয় প্রধানদের চিঠির মাধ্যমে এ নির্দেশ দেন।

ব্যাংকগুলো হলো—গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন খাতে টাকা পায়। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে কিছু ব্যাংকের পে-অর্ডার ও চেক ক্যাশ করা যাচ্ছে না।

তিনি বলেন, ভবিষ্যতে আরও জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy