আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন : তারেক রহমান

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,আগামী নির্বাচন একটি কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন হবে।শনিবার বিকেলে শেরপুর শহরের মাধবপুর এলাকায়

2024-09-01T14:14:41+00:00
2024-09-01T18:53:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন : তারেক রহমান
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৪ পিএম  আপডেট: ০১.০৯.২০২৪ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১৩২)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন হবে।  

শনিবার বিকেলে শেরপুর শহরের মাধবপুর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর বাসভবনে  ভার্চুয়ালি সভায় ময়মনসিংহ ও সিলেটের তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  স্বৈরাচার পতন গণতন্ত্রকামী  জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। এ বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য এক অদৃশ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অদৃশ্য শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় তৃনমুল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকা এবং  দলের প্রত্যেক নেতাকর্মীদের নির্বাচনে সাধারণ মানুষের সাথে মিলেমিশে ভোটারদের মন জয় করার জন্য বিএনপি নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তারেক রহমান।

সাবেক সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা গুম সহ হয়রানি করা হয়েছিল। সামনে বিএনপি সরকার হলে প্রত্যেকটা মামলার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

এসময় অনুষ্ঠিত ভার্চুয়ালী আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ জেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy