শেরপুরে সাজ্জাদ হত্যা মামলার ২ আসামীকে আটক করেছে র‍্যাব

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান ২ আসামীদের গ্রেফতার করেছে র‍্যাব ১৪। শনিবার দুপুরে র‍্যাব ১৪ সিপিসি

2024-09-01T14:21:49+00:00
2024-09-01T14:21:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে সাজ্জাদ হত্যা মামলার ২ আসামীকে আটক করেছে র‍্যাব
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ২৫৩)
X

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান ২ আসামীদের গ্রেফতার করেছে র‍্যাব ১৪।  শনিবার দুপুরে র‍্যাব ১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শেরপুর সদর উপজেলার চরখচ্চর এলাকা থেকে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী মোঃ রায়হান (৩০), আঃ সালাম (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আটককৃত আসামীদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  র‍্যাব ১৪ সিপিসি ১ জামালপুরের এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, নিহত সাজ্জাদ হোসেন এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামিগন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২১ আগস্ট বিকেলে নিহতের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রদ্বারা নিহত সাজ্জাদ হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি  মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে উল্লেখিত ঘাতকদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy