টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লি. এ কর্মরত

2024-09-01T14:27:12+00:00
2024-09-01T14:27:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লি. এ কর্মরত শ্রমিকরা। 

রবিবার বেলা এগারোটার দিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। 

এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং বিআরটি ফ্লাইওভারের উপরে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে চরম ভোগান্তির মুখে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর উপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়।  প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

এর আগে ভোর থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শ্রমিকরা।  শ্রমিকদের দাবী, দীর্ঘ ৯ বছর যাবৎ তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ২০১৫ সালের মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। নারী শ্রমিকদের দেওয়া হয়না কোন মাতৃত্বকালীন ছুটি। এসময় মালিক পক্ষের ৬ কর্মচারীর পদত্যাগ দাবী করেন শ্রমিকরা।

তারা আরো বলেন, কোন স্থায়ী শ্রমিক চাকরি থেকে অব্যাহতি নিলে তাদের ন্যায্য পাওনাদি দিতে গড়িমসি করেন কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানা মালিক লুৎফর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন(মুঠোফোন) বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy