ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস মাদকমুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা-গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং বিচার পেতে

2024-09-01T18:57:57+00:00
2024-09-01T18:57:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস মাদকমুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা-গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং বিচার পেতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 

রোববার বেলা ১১টায় শহরের রেলগেট এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। তাঁরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানায়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী মাহমুদুল ইসলাম শাওন, আহসান হাবিব আকাশ, ইকবাল হাসান তামিম ও কে এম মহিবুর রহমান প্রমুখ।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস মাদকমুক্ত করার দাবিতে এক কর্মসূচি নেয়। এ নিয়েই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ধাওয়া ও গুলির ঘটনায় পুরো কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশি প্রহরায় শিক্ষার্থীরা ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরেন।

মানববন্ধনে অংশ নিয়েছেন ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলছিলেন, ‘আমাদের ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি। 

ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তো কোনো অন্যায্য দাবি করিনি, তাহলে ছাত্রদল নেতার লোকজন কেন এ হামলা করল? আমরা এ হামলার বিচার চাই।’

সবশেষ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে এবং শিক্ষার্থীদের মনে নিরাপত্তা নিয়ে আস্থা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ ও ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষ এসএম রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

ইউএনও সুবীর কুমার দাশ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করা হবে। পরে সেই অনুযয়ী ব্যবস্থা নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy