অবশেষে খোঁজ মিললো কুমিল্লার মেয়র সূচনার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসিন বাহার সুচনা তরুণ প্রজোন্মের আবেগ ভালবাসা ও নানা উদ্দিপনার নাম। রুপের যোগ্যতায়

2024-09-01T22:00:34+00:00
2024-09-02T15:57:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে খোঁজ মিললো কুমিল্লার মেয়র সূচনার (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ পিএম  আপডেট: ০২.০৯.২০২৪ ৩:৫৭ পিএম  (ভিজিট : ২৭২৮)
X

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসিন বাহার সুচনা তরুণ প্রজোন্মের আবেগ ভালবাসা ও নানা উদ্দিপনার নাম। রুপের যোগ্যতায় নিঃসন্ধেহে যে কাউকে ছাড়িয়ে যাবেন। 
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র তাহসীন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার। 
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তারা। তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি। 
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

তবে নতুন করে আবার আলোচানায় বাবা-মেয়ের নাম। একটি সূত্র বলছে, অন্তত ১০ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান। শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা। 
ভিডিও দেখুন : এক কাপড়ে যে ভাবে ভারতে পালালেন কুমিল্লার মেয়র সূচনা
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা। পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন। নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। 
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

সূত্রটি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিওকলের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওকলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার। প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে গত ৮-১০ দিন ধরে আছেন তিনি। নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে। 
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

জানা গেছে, ব্রাহ্মণপাড়ার শশিদলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে।
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে উঠেন। সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ছবি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন।
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তার মাথায় চুল নেই এবং সোনালী রংয়ের দাড়িও নেই। তার মুখে ছোট সাদা রংয়ের দাড়ি রয়েছে।
তাহসীন বাহার সূচনা

তাহসীন বাহার সূচনা

এমপি বাহার ও তার মেয়ে সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সূত্র বলছে, তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য যেকোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy