এস আলম পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন।১

2024-09-02T11:46:51+00:00
2024-09-02T11:46:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এস আলম পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ এএম   (ভিজিট : ২০৩)
X

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন।

১ সেপ্টেম্বর, রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন– ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুর রহমানের ছেলে সারওয়ার আলম (৫১) ও রাজবাড়ী জেলার পাংশা থানার আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার (২২)।

জানা গেছে, সারওয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ এবং রাশেদ সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, শনিবার রাতে চুরি করে পালানোর চেষ্টাকালে দুজনকে বাঁধা দেন ভুক্তভোগীরা। এসময় অভিযুক্তরা ভুক্তভোগীদের ছুরিকাঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy