ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে

2024-09-02T12:25:00+00:00
2024-09-02T12:25:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাত টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তাজিম হোসাইন মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy