খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ইউআরপি প্রফেসর

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের

2024-09-02T14:37:11+00:00
2024-09-02T14:37:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ইউআরপি প্রফেসর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম   (ভিজিট : ২১২)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 

আজ ০২ সেপ্টেম্বর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নম্বর-৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭-২৫৫ এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিমকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy